ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

৩৭ দিনের ছুটি শেষে রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে রবিবার (২৯ মার্চ) থেকে খুলতে যাচ্ছে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উপলক্ষে টানা ছুটি চলছিল, যা শেষ হয়েছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির পর, রবিবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রবিবার থেকে পুরোদমে ক্লাস শুরু করবে। দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনি ব্যস্ততা, রোজা, ঈদসহ বিভিন্ন কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হয়েছিল। ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি দেখা দিয়েছে এবং সেই কারণে ছুটির পর পুরোপুরি শ্রেণি কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের ছুটির পর প্রাথমিক শিক্ষায় শিখন ঘাটতি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, রোজা এবং ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে, তবে হাইকোর্টের নির্দেশনা এবং নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে, ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। লম্বা এই ছুটির পর শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি এবং ক্লাসে অংশগ্রহণের প্রবণতা কমে গেছে। সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে আবারো পুরোদমে শ্রেণি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আশা, এই পদক্ষেপ শিক্ষার্থীদের আগের অর্জন পূরণে সহায়তা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

৩৭ দিনের ছুটি শেষে রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬