ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, চলমান শিক্ষাক্রম পর্যালোচনা করে একটি নতুন কাঠামো প্রণয়নের কাজ চলছে, যাতে শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করা যায়।

আজ বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম কার্যকর করা হবে। এ জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, কারিগরি ও পেশাগত শিক্ষাকে শিক্ষাব্যবস্থার বাধ্যতামূলক অংশ হিসেবে আরও শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারে।

সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। তিনি জানান, দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে কেন্দ্রীয় মনিটরিং সেল, যার মাধ্যমে দেশের যে কোনো কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ভিডিও মনিটরিং নিশ্চিত করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

অভিন্ন প্রশ্নপত্র ও ২১ দিনের পরীক্ষা

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে পরীক্ষা চলবে।

চলতি বছর মোট ৭৭টি বিষয়ে ২১ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা নেই, সেসব দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চালু থাকবে। এছাড়া নকলের জন্য পরিচিত কিছু কেন্দ্র বাতিল করা হয়েছে, যদিও দুর্গম অঞ্চল ও পার্বত্য এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে কিছু কেন্দ্র বহাল রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬