ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও বুধবারের (০৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে। ‎বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

‎মঙ্গলবার (০৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। পরে আরেক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

‎কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়।

‎এদিন, অন্যান্য শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

‎চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন গত ১ জুলাই সংবাদ সম্মেলনে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬