বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে নিজের বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাবাব ফাতিমার মনোনয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।
আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম অ্যারিয়ানা নিউজে লিখেছে, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ। মনোনয়ন চূড়ান্ত হলে রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন তিনি।
রাবাব ফাতিমা ২০২২ সালের জুনে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেলের দায়িত্ব পান। বর্তমানে তিনি স্বল্পোন্নত দেশ-এলডিসি, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ-এলএলডিসি এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো-এসআইডিএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এর আগে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























