ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করে প্রিয় দলের জয় উদযাপন করেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে টেলিভিশনের পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উইন’। এর সঙ্গে আর্জেন্টিনার পতাকা ও লাল হৃদয়ের প্রতীক যুক্ত করেন। পোস্টের অ্যালবামের শিরোনামও দেন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’।

আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে পরীমণি বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের বার্তা দিয়ে থাকেন। আর্জেন্টিনার জয় ও গোলের মুহূর্তেও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় তাকে।

রোববার আটলান্টায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি সুইজারল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে