বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও অভিনেত্রী জেবা জান্নাতকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানমসহ আরও অনেকে। নির্মাতা তারিক মুহাম্মদ হাসান জানালেন, নাটকের কেন্দ্রীয় চরিত্র জেবা এলাকার এক সুন্দরী ও ভাইরাল তরুণী। তার প্রেমে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তবে জেবা আর্জেন্টিনার সমর্থক হওয়ায় গল্পে আসে এক মজার মোড়। এলাকার তরুণ সবুজ জানতে পারে, জামাল জেবার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। তখন সে জেবাকে জানায়, জামাল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক। এই তথ্য শুনেই জেবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে যেন তাকে ‘রেড কার্ড’ দেখিয়ে বিদায় জানায়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























