ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

হিরো আলমকে হত্যার হুমকি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বুধবার (১৫ জুলাই) সকাল থেকে একাধিক অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

হিরো আলম জানান, হুমকিদাতারা তাকে ঢাকার বনানী থানায় যেতে বলছেন। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন।

তার ভাষায়, ‘সকাল থেকে বেশ কয়েকটি নম্বর থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘আমি কারও কোনো ক্ষতি করিনি। কেন আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেটি বুঝতে পারছি না। আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’

এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। তবে কারা এই হুমকি দিচ্ছে বা কী কারণে এমন হুমকি দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হিরো আলম।

টানা কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তবে পূর্বের নির্বাচনগুলোর মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার তিনি কোনো একটি রাজনৈতিক দলের মতো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

হিরো আলমকে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬