ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন-এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে।এতে রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু আহ্বায়ক এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ সদস্যসচিব মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সম্প্রতি এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ফোরামের নির্বাহী সদস্যরা হলেন, বাংলানিউজ ২৪ ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগোনিউজ২৪ডটকমের সম্পাদক কে এম জিয়াউল হক, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক মো. শাহাদাত হোসেন ও রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।

আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬