ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

এনসিপি নেতাদের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্রদলের মামলা

হবিগঞ্জে এনসিপির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে জেলা ছাত্রদল। এতে আসামি করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনকে। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৪০-৫০ জন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর থানায় এজাহারটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রোকন। এর আগে গত বুধবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তারেকের দায়ের করা মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। মামলার এজহারে মোবাইল ফোন, নগদ টাকা চুরি এবং গুরুতর ও সাধারণ জখম করার অপরাধের অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে জুলাই পদযাত্রা উপলক্ষে হবিগঞ্জ জেলা সদরে সমাবেশ শেষে ফেরার পথে হামলার শিকার হন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে হামলায় আহত হন ১৫ জন। এ নিয়ে জেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে এনসিপি ও বিএনপি এবং অঙ্গসংগঠন একই স্থানে বিক্ষোভ-সমাবেশ আহ্বান করলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা উপেক্ষা করে বুধবার বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসার পথে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে তারা জেলার বাহুবল উপজেলা কামাইছড়া পুলিশ ক্যাম্পে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে ফিরে যান।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

এনসিপি নেতাদের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্রদলের মামলা

আপডেট টাইম : ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬