ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি, মুগ্ধ নেটদুনিয়া

বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উঠলেই যে কয়েকটি নাম সবার আগে আসে, তাদের মধ্যে অন্যতম সালমান খান ও সঞ্জয় দত্ত। কয়েক দশকের এই বন্ধুত্বে সুখ-দুঃখের নানা সময়ে একে অপরের পাশে থেকেছেন তারা। বয়সের ষাট পেরিয়েও সেই বন্ধনের উষ্ণতা যেন এতটুকুও কমেনি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয় দত্তের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেন সালমান খান। ছবিতে দেখা যায়, দুই তারকা একে অপরকে জড়িয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন। সঞ্জয়ের পরনে ছিল কালো শার্ট, আর সালমান ছিলেন কালো টি-শার্টে। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

পোস্ট প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই সালমানের ইনস্টাগ্রাম পোস্টে ২৪ লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। তার ফেসবুক পেজেও পোস্টটি প্রায় ১ লাখ ৮০ হাজার রিঅ্যাকশন পায়। পাশাপাশি হাজার হাজার ভক্ত মন্তব্য করে দুই তারকার বন্ধুত্বের প্রশংসা করেন।

পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেন তাদের জনপ্রিয় গান ‘চল মেরে ভাই’। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান ও সঞ্জয়। ক্যাপশনে সালমান লেখেন, ‘বাবা ফরএভার। সঞ্জু বাবা আমাদের সবার বাবা, আর এখন আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু—সবাই যেন তাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে, বাবা।’

সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে মন্তব্য করে লেখেন, ‘Brothers for Life’, যা ভক্তদের নজর কাড়ে।

গত ২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, জন্মদিন উপলক্ষেই তোলা হয়েছিল ছবিগুলো। কয়েক দিন পর সেই ছবিই প্রকাশ করে বন্ধুকে বিলম্বিত শুভেচ্ছা জানান সালমান খান।

উল্লেখ্য, সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে ‘সাজন’ এবং ‘চল মেরে ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগস’-এ বিশেষ উপস্থিতিতে অভিনয় করেছেন এই দুই বলিউড তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি, মুগ্ধ নেটদুনিয়া

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬