ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্বৃত্তরা  বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও কালচে পোড়া চিহ্ন দেখা যায়। একই সময় বাড়ির জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন ঢাকা পোস্টকে বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি  আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬