ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’

সম্প্রতি তাজনূভা জাবীন তার ফেসবুক আইডিতে আন্দালিভ রহমান পার্থর একটি ভিডিও দিয়ে ক্যাপশনে এসব কথা লেখেন।

পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই এই জুলাই নেমে আসার পেছনে? আপনাদের মুক্ত করেছে এরা। জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা। বড় বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় অনেকে পেয়েছেন কিন্তু সেটা জাতির কোনো কাজে আসেনি।’

‘আপনার চোখে, এদের কারও মেম্বার বা কমিশন হওয়ার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু অনেকের চোখে, এদের গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনাদের কারও হয়নিই। অবশ্যই আমরা বিগত বছরে আপনাদের নির্যাতন জুলুম স্বীকার করি, কিন্তু দাম্ভিকতায় ভরা এ রকম বক্তব্যও প্রত্যাখ্যান করি। স্বীকার করি বলেই গুম, মানবাধিকার অধ্যাদেশ,ক্ষমতার জবাবদিহিতা বিষয়ে সোচ্চার।’

তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’

জাবীন বলেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলি, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’

সবশেষ সাবেক এ এনসিপি নেত্রী বলেন, ‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায়নি, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

আপডেট টাইম : ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬