ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য নতুন বার্তা এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরের মধ্য দিয়ে সংস্থাটি আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার, অগ্রাধিকারমূলক বিনিয়োগ এবং সমন্বিত বৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগকে ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

বৃহস্পতিবার সফর শেষে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ তার উন্নয়নযাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে। এ মুহূর্তে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের আলোচনায় এডিবি-বাংলাদেশ অংশীদারত্বের দৃঢ়তা আবারও প্রমাণিত হয়েছে।

একই সঙ্গে কৌশলগত অঙ্গীকারগুলোকে ধাপে ধাপে সংস্কার, লাভজনক বিনিয়োগ ও কার্যকর বাস্তবায়নে রূপান্তরের গুরুত্ব উঠে এসেছে। সরকার পরিচালিত উদ্যোগ হিসেবে আইজিএনডি সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে একসূত্রে গেঁথে বিভিন্ন অঞ্চলে নতুন সুযোগ সৃষ্টি, সংযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হয়। এ সফরের মাধ্যমে আগের সফরে অর্জিত অগ্রগতিকে আরও বেগবান করা হয়েছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। এ বিষয়ে বেসরকারি খাতের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট।

চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিএনডি-সংক্রান্ত একটি জাতীয় সেমিনারে মূল বক্তব্য দেন ইংমিং ইয়াং।

পাঁচ দিনের সফরকালে ইংমিং ইয়াং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে চট্টগ্রামকে প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ুসহনশীল বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চট্টগ্রাম অবস্থানকালে তিনি এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

সফরজুড়ে তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য নতুন বার্তা এডিবির

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬