ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনগণকে দেওয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ইস্যু নিয়ে ভারতকে যে বার্তা দিলো ঢাকা

বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নিলেও পূর্ণাঙ্গ সুফল পেতে লাগতে পারে ২ বছর : অর্থমন্ত্রী

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক বা চটজলদি সমাধান সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে এখন যদি নতুন কোনো কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়, তবুও সেটির পূর্ণাঙ্গ সুফল পেতে দেশকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি মিলিয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলছে।

এদিকে ব্যাংকিং খাতের অস্থিরতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ নানামুখী আর্থিক জটিলতা দূর করতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নিলেও পূর্ণাঙ্গ সুফল পেতে লাগতে পারে ২ বছর : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ২ ঘন্টা আগে