ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য, কাঠামোগত সংস্কার এবং ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত ‘জুলাই ডায়লগ-২০২৬’-এর বক্তারা। জুলাই আন্দোলনের অর্জনকে সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ও সুদৃঢ় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার হতকাল শুক্রবার বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।

এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদা’র সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, অর্জন, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করার পাশাপাশি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া প্রত্যাশাগুলো বাস্তবে রূপ দিতে ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ অবস্থায় জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি। ঐক্যবদ্ধভাবে যেকোনো বাংলাদেশবিরোধী তৎপরতা মোকাবিলার ওপরও তিনি গুরুত্ব দেন।

ডেইলি ওয়াদা’র সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে থেকেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের সংবাদ প্রকাশ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডা. পিনাকী ভট্টাচার্য দেশের বিভিন্ন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।

আলোচনায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনাও উঠে আসে। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আরও কার্যকর ও পেশাদার করার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ এবং ব্যবসায়ী শহিদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬