ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

স্বৈরাচার ছিলাম, কিন্তু মানুষ মারিনি : এরশাদ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি স্বৈরাচার ছিলাম, কিন্তু মানুষ মারিনি, মানুষ গুম করিনি।

শনিবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরের এসএ গ্রুপের ফ্যাশন হাউস এসএ ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, এখন দেশে কে কখন গুম হয়ে যায়, কে কাকে তুলে নিয়ে যায় কেউ জানি না।  আল্লাহর কাছে দোয়া চাই।  আল্লাহ আমাদের সেইদিন ফিরিয়ে দিক, যেন শান্তিতে ঘুমাতে পারি।

চলমান

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, দেশে যে নির্বাচন হচ্ছে এটাকে কি নির্বাচন বলবেন? এটা কোনো নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, আমি বারআউলিয়ার এই পুণ্যভূমি চট্টগ্রামকে ভালোবাসি।  তাই ক্ষমতায় থাকার সময় এখানকার উন্নয়নে অনেক কাজ করেছি।  জমিয়াতুল ফালাহ মসজিদটি দাঁড়িয়ে আছে।  এটা সেনাবাহিনীর জমি ছিল।

এরশাদ বলেন, আমি রাষ্ট্রপতি থাকাকালীন জমি দিয়ে মসজিদটি করেছি।  এটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। আমি চলে যাওয়ার পর এটা এখনো অর্ধনির্মিত অবস্থায় আছে।  আবার যদি কখনো সুযোগ হয় মসজিদটি পূর্ণাঙ্গ করে দেব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

স্বৈরাচার ছিলাম, কিন্তু মানুষ মারিনি : এরশাদ

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬