ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

নেপালকে ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার দুপুরে নেপাল দূতাবাসে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে এ সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, “নেপালের এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির একটি নিদর্শন।”

এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম ও তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: এস. এম. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

নেপালকে ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬