মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জেলার বিভিন্ন উপজেলার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে সাদিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, সাদিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























