ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

আইন অনুযায়ী যারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, শুধু তারাই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে।

পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে জানিয়ে সিইসি বলেন, পুলিশের ওপর আস্থা আছে। জাতীয় নির্বাচনের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

আপডেট টাইম : ৩৭ মিনিট আগে