ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেন তিনি।

এর আগে গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিএমএইচ হাসপাতালে তাকে দেখতে যান তিনি।

গত ৯ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা গুরুতর আহত হন ক্যাপ্টেন মহিউদ্দিন। এ ঘটনায় দুই সৈনিক নিহত হন। দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হয়।

নিহত দুজন সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত ও নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলন চলাকালে কী কারণে এই আকস্মিক দুর্ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রুপান্তর করা : বিমানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : এক ঘন্টা আগে