হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, বাংলাদেশে এবার প্রথম ইলিশ আমরা রপ্তানি করেছি। মূলত এপার থেকে রুই, পারসে, ট্যাংরা ওপারে পাঠাই। কিন্তু বাংলাদেশে এবার ইলিশের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম এবং সিলেটে ইলিশের ডিম আলাদাভাবে বিক্রি হয়েছে। এই সব এলাকায় নোনা মাছ খাওয়ারও চল রয়েছে। আর সেই কারণেই আগামী দিনে আরও গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানো হবে। ১০০ থেকে ১৫০ টন আরও ইলিশ পাঠানো হবে। সেই কথাবার্তাও চলছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























