ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফ থেকে ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের কয়েকজন কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফ থেকে ১৫ জন উদ্ধার

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে