ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন: দেশজুড়ে ১১৪ ভেন্যুতে পুলিশ প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আওতায় এর আগে নির্বাচনি প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ নেবেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৪ হাজার ৯৬৫ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পেশাদারত্ব বজায় রাখা এবং দায়িত্ব সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়াই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাদের দুই দিনের নতুন করে প্রশিক্ষণ নিতে হবে না। তবে তাদের জন্য এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আগে নির্বাচনি প্রশিক্ষণ নেওয়া পুলিশ সদস্যদের দুই দিনের প্রশিক্ষণ শেষে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের আগে সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রস্তুতি দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন: দেশজুড়ে ১১৪ ভেন্যুতে পুলিশ প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ৪৪ মিনিট আগে