মোহাম্মদ আবদুর রউফকে সেতু বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখার শর্তে তাকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, আবদুর রউফকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আবদুর রউফ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান এবং ২৬ ফেব্রুয়ারি সেতু বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























