মি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সুপেয় পানি ও কৃষি সেচের টেকসই সমাধান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, বড় কংলাক পাড়ার মতো প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন পানির সংকট নিরসন এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের বড় কংলাক পাড়ায় সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সোলারভিত্তিক গৃহস্থালি পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই পাহাড়ের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, এ প্রকল্প শুধু গৃহস্থালি পানির চাহিদা পূরণ করবে না, বরং স্থানীয় কৃষি ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন ও সূপর্না দেব বর্মন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদনে সেচ সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন এলাকাবাসী।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























