ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগবঞ্চিত প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।
এর আগে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। তবে সেখানে গিয়ে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাদের দাবি, সেখানে তাদের সঙ্গে অবহেলাপূর্ণ আচরণ করা হয়েছে।
ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন আরমানুল রহমান। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে তারা সচিবালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগে ফিরে আসেন।
আরমানুল বলেন, ‘আইন বা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বঞ্চিত করা হলেও আন্দোলন চালিয়ে যাব এবং এটি আমাদের জন্য জীবন-মরণের প্রশ্ন। চাকরির আশায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিয়োগ না পাওয়ায় আমাদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত সবাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ‘নিয়োগবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেন অনেক প্রার্থী।
গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলায় শত শত প্রার্থী তা পাননি। প্রার্থীদের দাবি, যাচাই-বাছাইয়ে দুই হাজারের বেশি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন। এতে তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬