ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

দেশে এলপি গ্যাসের সংকট নেই

দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটররা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরদের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমান, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

এনবিআর সুত্র জানায়, আগস্ট মাসে ১,৫৭,৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর মাসে (২২ তারিখ পর্যন্ত) ১,১৮,৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। এ তথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই না বলে সভায় জানানো হয়।

জ্বালানি মন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসদুদ্দেশ্যে কেউ যেন মজুদদারী করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

দেশে এলপি গ্যাসের সংকট নেই

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬