ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

শেষ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’

গত ২২ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করেছে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’। এবার সেই সফর শেষ হতে চলেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় করণ জোহর ঘোষণা করলেন, অনুষ্ঠানের নবম সিজনই হবে শেষ সিজন।

১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দর্শক দেখতে পাবেন ‘কফি উইথ করণ সিজন ৯’। ২০০৪ সালে পথচলা শুরু হয়েছিল এই অনুষ্ঠানের। এরপর আটটি সিজনে মোট ১৬১টি এপিসোড হয়েছে। এবার শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডায় বসবেন করণ।

‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের ঘোষণা করতে গিয়ে করণ ফিরে গিয়েছেন ২০০৪ সালে। তার কথায়, সেই সময় বাবা যশ জোহরকে জানিয়েছিলেন, তিনি একটি টক শো হোস্ট করতে চান। সেখানে দু’জন তারকাকে নিয়ে খোলামেলা আড্ডা দেওয়ার পরিকল্পনা ছিল তার। করণের সেই প্রস্তাব শুনে যশ জোহর নাকি প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে গল্প করলে তার জন্য আবার কে টাকা দেবে!

সেই কথোপকথনের পরই শুরু হয় করণের স্বপ্নের পথচলা। ২০০৪ সালের আগস্টে প্রথম এপিসোডের শুটিং করেন তিনি।

শেষ সিজনের ঘোষণা করতে গিয়ে করণ জানিয়েছেন, “কিছু সফর পরিকল্পনা করে শেষ করতে হয় না। কিন্তু একটা সময়ে মনের গভীরে আপনি ঠিকই বুঝতে পারেন যে, এখন সময় হয়েছে সেগুলিকে বিদায় জানানোর। আলবিদা বলা অবশ্য়ই আবেগের, কিন্তু একই সঙ্গে এটাও মনে হচ্ছে যে, এটাই সঠিক সময়। এই শেষ সিজনে আমার একমাত্র উদ্দেশ্য, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সকলের সঙ্গে সেই কফি মগ তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’কে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

শেষ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬