ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো

সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়তে শুরু করেছে। আবহাওয়াজনিত ঝুঁকি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় গত সেপ্টেম্বরে বৈশ্বিক খাদ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে  এই তথ্য।

এতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে গড়ে ১৩৬ পয়েন্টে, আগস্টে যা ছিল ১৩৪। ২০২২ সালের নভেম্বরের পর এটাই সর্বোচ্চ। আগের মাসের তুলনায় দানাশস্যের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, চিনির ৬ দশমিক ১ এবং ভোজ্যতেলের শূন্য দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ১ এবং দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় খাদ্যপণ্যে চাপ বেড়েছে। তাছাড়া রয়েছে জ্বালানি ও পরিবহন সংকট। এ চাপ অব্যাহত থাকলে ভোক্তা পর্যায়েও দাম বাড়তে পারে।

রয়টার্সের তথ্যমতে, সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। আগস্টের তুলনায় এটি ৬.১ শতাংশ বেড়ে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত বৈরী আবহাওয়া ও ‘এল নিনো’র প্রভাবেই এমনটা হয়েছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন কম হওয়া ও কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্যশস্যের দামও বেড়েছে ৫.১ শতাংশ। এছাড়া যুদ্ধের কারণে গমের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

সেপ্টেম্বরে বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় ৪ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬