ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

২৬ মাস পর কবর থেকে উঠল চিত্রনায়ক শান্ত খান ও বাবা সেলিম খানের মরদেহ

চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দাফনের প্রায় ২৬ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাঁদের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ দুটি তোলা হয়।
জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রথমে শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়। পরে সেলিম খানের মরদেহও কবর থেকে তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।
সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতি ও রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন অভিযোগ ও মামলা ছিল। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়েও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এসব কারণে তিনি ‘বালুখেকো চেয়ারম্যান’ নামে পরিচিতি পেয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার চেষ্টা করার সময় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান জনতার পিটুনিতে নিহত হন। পরে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করে। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই আদালত সম্প্রতি তাঁদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২৬ মাস পর কবর থেকে উঠল চিত্রনায়ক শান্ত খান ও বাবা সেলিম খানের মরদেহ

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে