ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ

রাজধানীতে বেপরোয়া অটোরিকশা চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয়ী একটি দলের নেতারা বিভিন্ন সময়ে অশালীন বক্তব্য দিচ্ছেন। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অশালীনতা থেকে বেরিয়ে আসা উচিত।

সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিরোধী দলের একাধিক লংমার্চ আয়োজনের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, বিরোধী দল ইতোমধ্যে দুটি লংমার্চ করেছে এবং আরও একটি লংমার্চ করার কথা বলছে।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র সংকটের মুখে পড়েছে। বিএনপি প্রতিবারই দেশকে সেই পরিস্থিতি থেকে টেনে তুলেছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে