ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক। এই ঋণের গ্যারান্টি হবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আমানতকারীদের কাছ থেকে রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক।দুদিনে সাড়ে সাত হাজার গ্রাহক আমানত ফেরতের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি।

জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে জানান। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি অবহিত করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দেন গভর্নর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬