ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী বুকের শক্তিতে ৫ মণ পাথরের ঘানি টেনে বাঁচার লড়াই শম্ভু সাহার

মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে বিএনপির ৭০ জন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দিনভর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭০টি ফরম বিক্রি হয়েছে।      
মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগ্রহী নারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি

আপডেট টাইম : ৪১ মিনিট আগে