ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

সোনালী রূপালী ও জনতার এমডিকে অব্যাহতি

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। তাঁরা হলেন সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সিদ্ধান্তের পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে। শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। তার নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের এমডি হিসেবে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আর মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে ২০২৪ সালের ৭ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৮ সালের ২৩ সেপ্টেম্বর তিনি রূপালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। ২০২১ সালের ১ নভেম্বর পর্যন্ত তিনি এ ব্যাংকে কর্মরত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

সোনালী রূপালী ও জনতার এমডিকে অব্যাহতি

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬