ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা বেতনক্রমে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যোগদানের পর ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আরডিএ-তে অনুষ্ঠিতব্য আট দিনব্যাপী আবাসিক ‘ওরিয়েন্টেশন প্রশিক্ষণ’ কর্মসূচিতে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে কোনো প্রার্থী যোগদান করতে ব্যর্থ হলে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

চাকরির শর্তাবলীতে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ের মধ্যে সফলভাবে বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ, সরকারের পক্ষে বন্ড সম্পাদন এবং অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের চাকরি নিয়মিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬