ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, ‘বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি ছিল। যে দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং ফ্যাসিস্টকে হটিয়েছে, সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন তো দূরের কথা, আমরা কেন, ফিরে আসার সুযোগ দেশের জনগণই দেবে না।’

আজ শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনের ভাতা বৃদ্ধি, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকাকরণের কাজ করছে। এ ছাড়া বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে।’

এর আগে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

পরে জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদির সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : এক ঘন্টা আগে