ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে যে শান্তি আলোচনা চলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা ভণ্ডুল করে দিতে পারেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী দেশ কাতারের আলোচকেরা। তাদের আশঙ্কা, নতুন করে যুদ্ধ শুরুর চেষ্টায় নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের অনুমোদন দিতে পারেন, যা পুরো আলোচনা প্রক্রিয়াকে নস্যাৎ করে দেবে।

সংশ্লিষ্ট দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। ওই কর্মকর্তারা জানান, আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই ভয় পাচ্ছে যে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন, যা গত এপ্রিল থেকে অনেকটা স্তিমিত হয়ে থাকা তীব্র সামরিক সংঘাতকে আবারও উসকে দেবে। মূলত ওয়াশিংটন ও তেহরানের কট্টরপন্থীদের তুলনায় আলোচক দলগুলোতে থাকা প্রতিনিধিরা যুদ্ধ পুনরায় শুরু হওয়ার বিপক্ষে রয়েছেন।

ট্রাম্পের অবস্থান ও অর্থনৈতিক চাপের কৌশল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় হামলা চালানো এবং যুদ্ধ বন্ধে চুক্তির মধ্যে দোদুল্যমান অবস্থানে থাকলেও, বর্তমানে তিনি স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই ঝুঁকছেন বলে মনে হচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখার পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে।

প্রশাসনের এই কৌশলের সমর্থকদের আশা, এর ফলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে মার্কিন দাবি মেনে নিতে বাধ্য হবে। সম্প্রতি কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে তেহরানের রাজি হওয়াকে অর্থনৈতিক চাপের সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে এই কৌশল সফল হতে কয়েক মাস সময় লাগতে পারে এবং এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় মার্কিন ভোক্তাদের জ্বালানির জন্য বাড়তি মূল্য গুনতে হচ্ছে। পাশাপাশি, অর্থনৈতিক চাপ বাড়লে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নেবে না—এমন কোনো নিশ্চয়তাও নেই।

আলোচনায় মূল মতপার্থক্য
দ্বিতীয় এক কর্মকর্তা জানান, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে সরিয়ে নেওয়ার মার্কিন দাবি এখনো সরাসরি প্রত্যাখ্যান করে আসছে ইরান। এর পরিবর্তে জাতিসংঘের পরিদর্শকদের উপস্থিতিতে ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনার (ডাউন-ব্লেন্ডিং) বিষয়ে আলোচনা করতে রাজি আছে তেহরান।

এছাড়া গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে ধ্বংস হওয়া অবকাঠামোর ক্ষতিপূরণ এবং শত শত কোটি ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান, যা ওয়াশিংটনের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। পাশাপাশি, হরমুজ প্রণালী দিয়ে সামরিক জাহাজসহ নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের ওপর টোল বা মাশুল আরোপের দাবি তুলেছে তেহরান, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব ও ভ্যান্সকে সরিয়ে দেওয়া
সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পাওয়ায় ইরান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়াই রিপাবলিকানদের এই ভরাডুবির অন্যতম প্রধান কারণ বলে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। অন্যদিকে, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস শপথ নেওয়ার পর নির্বাচনী এই বিজয়কে কাজে লাগিয়ে একতরফাভাবে যুদ্ধ বন্ধে বাধ্য করার অঙ্গীকার করেছেন শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচকেরা মনে করছিলেন, একটি চূড়ান্ত চুক্তি কিংবা অন্তত একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা এখনো সম্ভব। তবে ট্রাম্প প্রকাশ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এই ইস্যু থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়ায় সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে। প্রশাসনের ভেতরে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন ভ্যান্স।

ওই কর্মকর্তা আরও জানান, যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর প্রায় প্রতিদিনকার ফোনের বিষয়টি নিয়ে ভ্যান্স বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন। ভাইস প্রেসিডেন্টের মতে, যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বারবার ভুল পরামর্শ ও ভ্রান্ত পূর্বাভাস দিয়ে আসছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের

আপডেট টাইম : ১৭ মিনিট আগে