ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ‘‌..স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি, জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’ চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান কৃষিঋণ বিতরণে ২৭ শতাংশ প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫ শতাংশ কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি গাইডলাইন মেনে ২০২৭ সালের হজ প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ

কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি

মাগুরায় কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটার মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।

এসময় সার সংকট নেই উল্লেখ করে অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুর চাষের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহসভাপতি মো. সুজন বিশ্বাসসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এককেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সরকার কৃষকদের বিনামূল্যে যেসব কৃষি প্রণোদনা দিচ্ছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে কোনো সার সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যক্তি সরকারকে বিপদে ফেলতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। এ ধরনের অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি ভারতের সঙ্গে

কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি

আপডেট টাইম : এক ঘন্টা আগে