এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন হজযাত্রীরা। আজ শনিবার বেলা ২টায় আশকোনার হজ ক্যাম্পে ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। হজযাত্রীদের অভিযোগ, বেশ কয়েকটি হজ এজেন্সি তাদের কাছ থেকে টাকা নিয়েও টিকিট দেয় নি। ফলে যাত্রীদের হজ যাত্রা অনিশ্চয়তার মুখে পড়ে। এসময় তারা প্রতারণার জন্য এজেন্সি মালিকদের বিচার দাবি করেন। একই সঙ্গে হজে যাওয়ার নিশ্চিয়তা চান। অভিযুক্ত এজেন্সিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, আল বালাক, সানজিদ ট্রাভেল, ইকো ট্রাভেল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থা না করলে অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাঁদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
হজক্যাম্পে যাত্রীদের বিক্ষোভ মিছিল
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
- 523
Tag :
জনপ্রিয় সংবাদ



























