ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

মিনা যাত্রার মধ্য দিয়ে আজ ৭ জিলহজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সূর্যোদয়ের পর মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার পথে যাত্রা করবেন। সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরে হজের নিয়তে তাদের মুখে থাকবে তালবিয়া ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদ্া ওয়ানিনমাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাকা’। অন্য দেশের হজযাত্রীদের মতো বাংলাদেশের লাখো হজযাত্রীও যাত্রা করবেন মিনার পথে। মিনায় পৌঁছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন হাজীরা। মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজীরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। হজের অংশ হিসেবে হজযাত্রীরা ৭-১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফায় অবস্থান করবেন। ৮ জিলহজ সারাদিন মিনায় থাকবেন। ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে ১৪ কিলোমিটার দূরে আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজীরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মেরে, কোরবানি করে ও মাথা ন্যাড়া বা চুল ছেঁটে মক্কায় কাবাশরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন এবং প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭