ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়েছে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান

এ বছর ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আছে ৮৮তম অবস্থানে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-এ বাংলাদেশ পেছনে আছে প্রতিবেশী ভারত এবং পাকিস্তান।

গতবারের ৯০তম অবস্থান থেকে দুই ঘর এগিয়েছে দেশটি। মোট ১১৯টি দেশের জিএইচআই এর র‌্যাঙ্কিং করা হয়।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এ বছরের প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স যা `বিশ্ব ক্ষুধা সূচক` নামেই পরিচিত। তবে বাংলাদেশ এখনও ক্ষুধা নিরাময়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবারের স্কোর ২৬.৫। যা গতবারের ২৭.১ স্কোর থেকে কমেছে, অর্থাৎ উন্নতি করছে বাংলাদেশ।

তালিকায় ভারতের অবস্থান ১০০তম। পাকিস্তান ১০৬তম অবস্থানে রয়েছে। তবে নেপাল (৭২তম), মিয়ানমার (৭৭তম) এবং শ্রীলঙ্কা (৮৪তম) এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে।

মূলত চারটি বিষয়কে এই সূচক নির্ধারণের শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো- অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা ও শিশুমৃত্যুর হার। এই পরিস্থিতি বিচার করে ১০০ পয়েন্টের এই সূচক তৈরি করা হয়। যে দেশের স্কোর যত কম, সে দেশের পরিস্থিতি তত ভালো।

গতবারের সূচকেও বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল প্রতিবেশী দুটো দেশ। ২০১৬ সালের সূচকে ভারত ৯৭তম, পাকিস্তান ১০৭তম ও আফগানিস্তান ১১১তম এবং এগিয়ে থাকা চীন ২৭তম, নেপাল ৭২তম, মিয়ানমার ৭৫তম ও শ্রীলঙ্কা ৮৪তম অবস্থানে ছিল। গতবারের স্কোরেও বাংলাদেশ উন্নতি লক্ষণীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়েছে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান

আপডেট টাইম : ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭