ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হলেন শাদের প্রেসিডেন্ট দেবি

শাদের প্রবীণ নেতা ইদ্রিস দেবি পঞ্চম মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর ফলে তার ক্ষমতার থাকার সময়সীমা ২৬ বছর হলো। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন একথা ঘোষণা করেছে।

বিরোধী দল এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে।

প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে দেবি প্রধান বিরোধী দলীয় নেতা সালেহ্ কেবজাবো থেকে অনেক এগিয়ে রয়েছেন।

সালেহ্ মাত্র ১২ শতাংশ ভোট পেয়েছেন।

তবে তিনি এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

সালেহ্সহ বিরোধী দলীয় রাজনীতিবিদরা বলেন, ‘আমরা এই নির্বাচনের ফলাফল মানি না।’
তারা এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন।

বিরোধী রাজনীতিবিদদের গ্রুপটি বলেছে, ‘কয়েকশ ব্যালট বাক্স উধাও হয়ে গেছে।’
এছাড়াও তাদের ‘গ্রেফতার করে জেলখানায় আটকে রাখা’ হয় বলেও তারা অভিযোগ করেন।

যেসব সৈন্য দেবির বিরুদ্ধে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিল তারাও ‘নিখোঁজ’ রয়েছে।
গত সপ্তাহে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকরা এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

পঞ্চম মেয়াদের জন্য নির্বাচিত হলেন শাদের প্রেসিডেন্ট দেবি

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬