ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি বিএফইউজের

অবিলম্বে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ।

শুক্রবার বগুড়ায় অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণার পর দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে গণমাধ্যম কর্মীদের আর্থ সামাজিক অবস্থার অসহনীয় অবনতি ঘটেছে।

বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড ঘোষণার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

এর আগে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন, বিএফইউজের সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর।

তারা বগুড়ার সাংবাদিক ও বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ নিহত সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি করেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা প্রদান ও কোন রকম বাধা সৃষ্টি না করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুকের সঞ্চালনায় এ সভায় আরো বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মনতোষ বসু, কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল, যুগ্ম মহাসচিব অমীয় ঘটক পুলক, তপন চক্রবর্তী, জিএম সজল, মোজাম্মেল হক হাওলাদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আটিষ্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজেডএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ নির্বাহী পরিষদ সদস্য আরিফ রেহমান।

সভায় আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সভাপতির শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি বিএফইউজের

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬