ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অমুসলিমদের বিয়ে করতে পারবে তিউনিসিয় নারীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ তিউনিসিয়ায় অমুসলিম পুরুষদের বিয়ে করার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ফলে তিউনিসিয় নারীরা অমুসলিম পুরুষদের বিয়ে করতে আর বাধা রইলো না।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসির এক মুখপাত্র সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

‘স্বামী বেছে নেয়ার ক্ষেত্রে স্বাধীনতা’ অর্জন করায় নারীদের অভিনন্দনও জানিয়েছেন তিনি।

এতদিন পর্যন্ত অমুসলিম কোনো পুরুষ কোনো তিউনিসীয় মুসলিম নারীকে বিয়ে করতে চাইলে তাকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হতে হতো এবং ধর্মান্তরিত হওয়ার প্রমাণ হিসেবে কর্তৃপক্ষের কাছে একটি সার্টিফিকেটও জমা দিতে হতো।

তিউনিসিয়ার ৯৯ শতাংশ মানুষ মুসলিম।

নারী অধিকারের ক্ষেত্রে দেশটিকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রগতিশীল দেশ হিসেবেই দেখা হয়।

প্রেসিডেন্ট এসেবসি ১৯৭৩ সালে জারি করা ‘বিবাহ সংক্রান্ত বিধিনিষেধ’ তুলে নেওয়ার কথা বলার পর এ পদক্ষেপ নেওয়া হলো।

গত মাসে জাতীয় নারী দিবসের এক ভাষণে প্রেসিডেন্ট এসেবসি বলেছিলেন, “দেশটির বিয়ে সংক্রান্ত আইন স্বাধীনভাবে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা।”

২০১৪ সালে ‘আরব বসন্তের’ বিপ্লবের পর নতুন করে তৈরি করা তিউনিসিয়ার সংবিধানের সঙ্গেও ১৯৭৩ সালের ওই আইনটি সাংঘর্ষিক ছিল।

এই আইনটি বাতিল করার জন্য তিউনিসিয়ার মানবাধিকার সংগঠনগুলোও ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল।

আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং দম্পতিরো সরকারি দপ্তরগুলোতে তাদের বিয়ে রেজিস্ট্রি করতে পারবে বলে এক ঘোষণায় জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অমুসলিমদের বিয়ে করতে পারবে তিউনিসিয় নারীরা

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭