ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

রোববার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন। আগামীকাল রোববার দুপুরে তিনি ঢাকা এসে পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ।

সফরকালে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।

এছাড়া এবারের সফরে দু’টি সমঝোতা স্মারকের সম্ভাবনা আছে। এরমধ্যে একটি ডিজেল সরবরাহ সংক্রান্ত, অন্যটি বাংলাদেশ বেতার ও ভারতের বেতার সংক্রান্ত সমঝোতা স্মারক।

এটি সুষমার দ্বিতীয় দ্বিপক্ষীয় বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেন।

তার সফর বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, এপ্রিল মাসের সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

রোববার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭