ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গবেষণায় ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশের ড. সমির

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমির সাহা ইউনেস্কোর কার্লস জে ফিনলে পুরস্কারে ভূষিত হয়েছেন। পাকিস্তানের আরেক অণুজীববিজ্ঞানী শাহিদা হাসিনার সঙ্গে যৌথভাবে তিনি এ বছর পুরস্কৃত হয়েছেন।

ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলোর ৩৯তম সাধারণ বৈঠকে আগামী ৬ নভেম্বর এই দুই অণুজীববিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। ১৯৫টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আগামী ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর বৈঠক চলবে।

ড. সমির সাহা ঢাকার শিশু হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও নিউমোকক্কাল এওয়ার্নেস কাউন্সিল অব এক্সপার্টসের সদস্য।

শিশুস্বাস্থ্যে মারাত্মক প্রভাব রয়েছে এমন ব্যাক্টেরিয়াজনিত রোগ নিউমোনিয়া ও মেনিনজাইটিসের টিকাদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এ বছরই আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ড. সমির সাহা। ক্লিলিনিক্যাল মাইক্রোবায়োলজি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি এ বছরই তাকে সম্মানিত করেছে। ড. সমির কোয়ালিশন এগেইনস্ট টাইফয়েডের (সিএটি) স্টিয়ারিং কমিটিরও প্রধান।

কিউবা সরকারের উদ্যোগে ১৯৭৭ সালে কার্লস জে ফিনলে পুরস্কার চালু করে ইউনেস্কো। গবেষণার মাধ্যমে অণুজীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। সম্মাননার পাশাপাশি ১০ হাজার ডলার পুরস্কারও রয়েছে। যা উভয় বিজয়ীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গবেষণায় ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশের ড. সমির

আপডেট টাইম : ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭