ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মুনিরীয়ার ফ্রি চিকিৎসা ও ত্রাণ

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদ্সসহ বিনামূল্যে ঔষধ ও ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি।

শনিবার কক্সবাজারের উখিয়া বালুখালী-২ খেলার মাঠে এই ফ্রি চিকিৎসা ও ত্রাণ বিতরণ করা হয়।

৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল সকাল ৮টা থেকে শত শত রোহিঙ্গাকে সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। যা বিরতিহীনভাবে চলে বিকেল পর্যন্ত।

এ ছাড়া এদিন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পক্ষ থেকে অসহায় রোহিঙ্গাদের মাঝে মশারি, হাতপাখা ও জায়নামাজ বিতরণ করা হয়।

পুরো কার্যক্রম সমন্বয় করেন সংগঠনের সহ-সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ আবুল মনছুর।

এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এরই অংশ হিসেবে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি।

তিনি কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটির পক্ষ থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলামানদের ওপর অমানবিক নির্যাতন, গণহত্যা ও জাতিগত নিধনের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কোনো সভ্য সমাজই এই বর্বোরোচিত নৃশংসতা মেনে নিতে পারে না।

ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও জাতিগত নিধন অবিলম্বে ও চিরতরে বন্ধ করতে হবে। এ ছাড়া দেশটির সরকারকে বিতারিত সব রোহিঙ্গাকে নিজ ভূমিতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

তিনি এ ব্যাপারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোসহ মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রোহিঙ্গা শরণার্থীদের জন্য মুনিরীয়ার ফ্রি চিকিৎসা ও ত্রাণ

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭