ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মোবাইল সেটের তথ্যভাণ্ডার এক মাসের মধ্যে

মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনের জন্য আগামী এক মাসের মধ্যে তথ্যভাণ্ডার চালু করা হবে বলে জা‌নিয়েছেন ডাক ও টে‌লিযোগাযোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম। তি‌নি বলেন, এ মুহূর্তে বায়োমে‌ট্রিক পদ্ধ‌তিতে ‌সিম নিবন্ধন চলছে। একসময় হ্যান্ডসে‌ট নিবন্ধনের দিকে যাবো। তবে আপাতত নয়। এখন ডেটাবেইস করবো যেন, গ্রাহকরা তার হ্যান্ডসেট‌টি সঠিকভাবে আনা হয়েছে কিনা তা চেক করে জানতে পারবেন।

তারানা হা‌লিম বলেন, মাসখানেকের মধ্যে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টি‌টি) সফটওয়্যার ইনস্টল করা হবে। সেটা বি‌টিআর‌সি মেন‌টেইন করবে। আজ শ‌নিবার রাজধানীর ওয়ে‌স্টিন হোটেলে টে‌লিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (‌টিআরএন‌বি) আয়ো‌জিত গোলটে‌বিল আলোচনায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে প্র‌তিমন্ত্রী এ তথ্য জানান। ডি‌জিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূ‌মিকা শীর্ষক সে‌মিনারে ‌টে‌লিকম বিশেষজ্ঞ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মোবা‌ইল ফোন ইমপোর্টার্স অ্যাসো‌সিয়েশন জানায়, বর্তমানে ২/৩ হাজার কো‌টি টাকার অবৈধ মার্কেট গড়ে উঠেছে। এ জন্য স‌ঠিক পদ্ধ‌তিতে হ্যান্ডসেট আমদানিকারকরা ক্ষ‌তিগ্রস্ত হচ্ছেন। পাশাপা‌শি ঠকছেন সাধারণ গ্রাহক। প্র‌তিমন্ত্রী বলেন, আমরা স্বপ্লমূল্যে প্রত্যেকের হাতে স্মার্টফোন ‌পৌঁছে দিতে চাই। হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে ট্যাক্সের বাধা তুলে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চি‌ঠি পাঠানো হয়েছে বলে জানান প্র‌তিমন্ত্রী। তি‌নি বলেন, যতে মানুষের হাতে স্মার্টফোন যাবে ততে ডেটা ব্যবহার বেড়ে যাবে। রাজস্ব বাড়বে।

ডি‌জিটাল বাংলাদেশ গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয় জা‌নিয়ে প্র‌তিমন্ত্রী বলেন, এতে মোবাইল ফোন অপারেটররা গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখছে। আমরা নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের ওপর গুরুত্ব দি‌চ্ছি। তবে এ ক্ষেত্রে শৃঙ্খলার ওপর জোর দিতে ‌হবে। এ জন্য বিশ্বাস স্থাপনের ওপর জোর দিতে হবে। বায়োমে‌ট্রিক সিম নিবন্ধনে রিটেইলাররা টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্র‌তিমন্ত্রী। তি‌নি বলেন, দুঃজনকভাবে বলতে চাই রিটেইলারদের রিটেইলার‌শিপ বা‌তিল করার নির্দেশ বাস্তবায়ন হয়‌নি। অন্তত আমার ফেসবুকে যে অ‌ভিযোগ তা ধরে এগোলেও হতো।

অনুষ্ঠানে বি‌টিআর‌সি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অ‌ফিসার ও অ্যাসো‌সিয়েশন অব মোবাইল টে‌লিকম অপাটেরস অব বাংলাদেশ-এর প্র‌তি‌নি‌ধি মাহমুদ হোসেন, মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠনের সভাপ‌তি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজোয়ানুল হক এবং বি‌টিআর‌সি ও কাস্টমস কর্মকর্তারা অংশ নিয়েছেন। টিআরএন‌বি সভাপ‌তি রাশেদ মেহেদীর সভাপ‌তিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম অাহমে‌দ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মোবাইল সেটের তথ্যভাণ্ডার এক মাসের মধ্যে

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬