ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

আমরাই এবার চ্যাম্পিয়ন হব: মেসি

নিউ জার্সিতে শুক্রবার সতীর্থ ও ভক্তদের নিয়ে জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি। সেই আনন্দের মাঝেও আর্জেন্টিনা শিবিরে বিরাজ করছিল হতাশা! ১৯৯৩ সালের পর ফুটবলে একটি রৌপ্যও জিততে পারেনি তারা। আলোচনার কেন্দ্রে থাকা বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। জানালেন, ওই গল্পের পরিবর্তন চান তিনি। লিখতে চান নতুন করে! এবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘোচানোর ঘোষণা দিয়ে লিওনেল মেসি বলেন, ‘আমি জানি না যে এটাই আমার শেষ সুযোগ (আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জেতা) কি না। এই ট্রফিটা জেতার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে আমাদের। যে করেই হোক কোপার শিরোপা জিততে চাই।’

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এ নিয়ে চারটা ফাইনালে খেলেছেন লিওনেল মেসি। তার মধ্যে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে গেছে আর্জেন্টিনা। পরের বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাস্ত হয়ে শিরোপা বিসর্জন দিয়েছে তারা। এবার আর সেটা চান না মেসি। বলেন, ‘জাতীয় দলের হয়ে এটি আমার চতুর্থ ফাইনাল ম্যাচ। আগের ওই গল্পের (ফাইনালে হার) পরিবর্তন চাই। এবার আমরাই চ্যাম্পিয়ন হব।’

ফাইনালের আগে চিলিকে সমীহ করছেন মেসি। সতীর্থদের কাছ থেকে সেরাটা চাইছেন তিনি। বলেন, ‘আমরা এখন কোপার ফাইনালে আছি। এটি রোমাঞ্চকর ব্যাপার। ওই ম্যাচে এমন একটা দলের (চিলি) বিপক্ষে খেলব, যারা অনেক ভালো খেলছে। সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের। কারণ ফাইনালের ম্যাচটি কঠিন হবে। তবে আমরা দারুণ আত্মবিশ্বাসী।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা

আমরাই এবার চ্যাম্পিয়ন হব: মেসি

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬