ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিহতদের মধ্যে ইতালীয় ৯, জাপানি ৭, বাংলাদেশি ৩ ও ভারতীয় ১

রাজধানীর গুলশানের হলি আটির্জান রেস্তোরাঁয় শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহত ২০ জনের  মধ্যে  ৯ জন ইতালি ও ৭ জন জাপানী নাগরিক। এছাড়া ৩ জন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক বলে একাদিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলনি সেদেশের সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৯ ইতালীন নাগরিক।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেদেশের বাংলাদেশের দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিহতদের ৭ জন জাপানী নাগরিক।
তিন জন বাংলাদেশী হামলায় নিহত হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকতারা নিশ্চিত করেছেন। তবে নাম-পরিচয় জানাতে পারেননি তারা।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, আর্টিজান বেকারি রেস্তারাঁতে গত রাতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় নিহতদের মধ্যে তারাশি জৈন (১৯) নামের ভারতীয় এক তরুণী রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারাশির বাবা গত ১৫ থেকে ২০ বছর ধরে বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তারাশি যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করছিলেন। ছুটিতে তিনি ঢাকায় এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

হামলাকারী এবং পুলিশ সদস্য ছাড়া নিহত অপর ২০ জনের নাগরিকত্ব, নাম এবং পরিচয় এখনো আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশিও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘন্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক জাপানি এবং দুইজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা চালিয়ে আইএস মানুষকে জিম্মি করলেও বাংলাদেশে এটাই প্রথম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

নিহতদের মধ্যে ইতালীয় ৯, জাপানি ৭, বাংলাদেশি ৩ ও ভারতীয় ১

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬